
উৎস: বাংলাদেশ জাতীয় সংসদের বিতর্ক — খণ্ড ২ সংখ্যা ১৮
তারিখ: সোমবার, ২৫ জুন, ১৯৭৩
বিষয়: মুক্তিযুদ্ধ চলাকালে বর্তমান পুলিশ প্রধানের অবস্থান
শ্রী লারমা : জনাব স্পিকার সাহেব, জনাব আব্দুল্লাহ সরকার অনুপস্থিত থাকায় আমি তাঁর প্রশ্ন উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি।
জনাব স্পিকার : অনুমতি দেওয়া হল।
শ্রী লারমা : তারকা চিহ্নিত প্রশ্ন নং ৪১৬। (জনাব মো. আব্দুল্যা সরকারের পক্ষে : স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি—
(ক) মুক্তিযুদ্ধ চলাকালে পাকবাহিনী কর্তৃক কোন বাঙালি এস.পি. ও ডি.আই.জি কে হত্যা করা হইয়াছিল কিনা;
(খ) যদি (ক) প্রশ্নের উত্তর হ্যাঁ-সূচক হয়, তবে তাদের নাম কি;
(গ) ঐ সময়ে উক্ত মৃত অফিসারদের স্থলে কোন অফিসার কাজ করিয়াছিলেন কিনা; যদি করিয়া থাকেন, তবে তাদের নাম কি;
(ঘ) যদি (গ) প্রশ্নে উত্তর হ্যাঁ-সূচক হয়, তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সকল অফিসারদের প্রমোশন হইয়াছে কিনা; এবং
(ঙ) যদি (ঘ) প্রশ্নের উত্তর হ্যাঁ-সূচক হয়, তবে তাদের প্রমোশন কি মানদণ্ডের উপর নির্ভর করিয়া হইয়াছে?
জনাব আব্দুল মালেক উকিল :
(ক) হ্যাঁ।
(খ) তাঁদের নাম নিম্নে দেওয়া হইল …..
(গ) হ্যাঁ। তাদের নাম নিম্নে দেওয়া হইল …..
(ঘ) হ্যাঁ। তাঁহাদের মধ্যে জনাব কে.জি. মহিউদ্দিন ও জনাব এম.এ. মাহমুদ যথাক্রমে অতিরিক্ত পুলিশ প্রধান ও উপ-পুলিশ প্রধান পদে উন্নীত হইয়াছেন।
(ঙ) উক্ত অফিসারদ্বয়কে মেধা ও চাকরিতে সিনিয়টির ভিত্তিতে পদোন্নতি দেওয়া হইয়াছে।
শ্রী লারমা : মাননীয় মন্ত্রী মহোদয় জনাবেন কি, যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের ছেলে- মেয়েদের ভরণপোষণের কি ব্যবস্থা সরকার করেছেন?
জনাব উকিল : জনাব স্পিকার সাহেব, এটা ব্যাপক প্রশ্ন। সরকারের নীতি অনুযায়ী যাঁরা চাকরিতে থাকা অবস্থায় শহীদ হয়েছেন, তাঁদের পুনর্বাসনের জন্য বিভিন্ন কর্মপন্থা নেওয়া হইয়াছে। সেটা নোটিশ দিলে আমি জানিয়ে দিতে পারি। তাদের সরকার থেকে সাহায্য দেওয়া হয়েছে এবং জনকল্যাণ বিভাগ থেকেও সাহায্য দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর সাহায্য তহবিল থেকেও তাঁদের সাহায্য দেওয়া হয়েছে।
প্রসঙ্গ:এমএন লারমা, জুম্ম, পার্বত্য চট্টগ্রাম, মানবেন্দ্র নারায়ণ লারমা
জুমজার্নালে প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন - jumjournal@gmail.com এই ঠিকানায়।