Jumjournal Logo

জাতীয় সংসদে এম এন লারমা: কাগজের দাম ও বেতারে বিরোধী মত (৪ জুলাই, ১৯৭৩)

Last updated Sep 23rd, 2026

0

Featured image

উৎস: বাংলাদেশ জাতীয় সংসদের বিতর্ক — খণ্ড ২ সংখ্যা ২৬
তারিখ: বুধবার, ৪ জুলাই, ১৯৭৩
বিষয়: পাকশী কাগজের কল


শ্রী লারমা : মাননীয় মন্ত্রী মহোদয় জানাবেন কি যে, বাংলাদেশের কাগজের মিলগুলিতে উৎপাদিত কাগজ দ্বারা দেশের মোট চাহিদা মিটাতে পারে কিনা?

সৈয়দ নজরুল ইসলাম : আমাদের মিলে উৎপাদিত কাগজ দিয়ে আভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানীও করা যায় এবং এ বছরও আমরা কাগজ বিদেশে রপ্তানী করেছি।

শ্রী লারমা : আভ্যন্তরীণ প্রয়োজন মিটিয়ে বাইরে কাগজ রপ্তানী করাও যদি সম্ভব হয়, তাহলে দেশে কাগজের দাম এত বেশি কেন?

সৈয়দ নজরুল ইসলাম : মাননীয় স্পিকার সাহেব, বিগত একদিনের প্রশ্নোত্তরে কাগজের মূল্য বৃদ্ধির কারণগুলি বিস্তারিতভাবে উল্লেখ করেছি। সেখান থেকে মাননীয় সদস্য ইচ্ছা করলে জানতে পারেন। তবে ইদানিং নির্ধারিত মূল্যে যাতে ক্রেতা-সাধারণ কাগজ পেতে পারে, সেজন্য ঢাকায় আমরা কাগজের একটা ফেয়ার প্রাইশ সপ করেছি; এর ফলে কাগজের মূল্য কমবে বলে আমাদের বিশ্বাস।

বিষয় : বেতারে বিরোধী দলীয় মতামত প্রকাশের সুযোগ

শ্রী লারমা : তথ্য ও বেতার মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ, বেতার ও টেলিভিশনের মাধ্যমে সরকার বিরোধী মতামত উপস্থাপনের সুযোগ-সুবিধা আছে কিনা? থাকিলে উহা কি?

শেখ আব্দুল আজিজ খান : বাংলাদেশের সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রহিয়াছে। পরিত্যক্ত সংবাদপত্রগুলিতে বিরোধী মতামত প্রকাশের ব্যাপারে সরকারের কোন বাধা- নিষেধ নাই।

বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সব সময় সব রকম গঠনমূলক মতবাদ প্রচারের সুযোগ দেওয়া হয়। তবে রাষ্ট্রীয় আদর্শ, নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা বিরোধী মতামত ব্যক্ত করিবার জন্য বেতার ও টেলিভিশনকে ব্যবহার করিবার সুযোগ কাহাকেও দেওয়া হয় না।

প্রসঙ্গ:এমএন লারমা, জুম্ম, পার্বত্য চট্টগ্রাম, মানবেন্দ্র নারায়ণ লারমা

জুমজার্নালে প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন - jumjournal@gmail.com এই ঠিকানায়।

আরও কিছু লেখা