Jumjournal Logo

জাতীয় সংসদে এম এন লারমা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফেলোশিপ ও হাসপাতাল সম্প্রসারণ (১৮ জুলাই, ১৯৭৪)

Last updated Sep 23rd, 2026

4

Featured image

উৎস: বাংলাদেশ জাতীয় সংসদের বিতর্ক — খণ্ড ২ সংখ্যা ৩৪
তারিখ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ১৯৭৪
বিষয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফেলোশিপ


শ্রী লারমা : স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (স্বাস্থ্য বিভাগ) মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, ১৯৭৪ সালের জন্য WHO Fellowship programme-এর

(১) Fellowship on Malaria Eradication;

(২) Fellowship on T.B. Control; এবং (৩) Fellowship on Organisation of Health Services and Planning-এ কাহাকেও মনোনীত করা হইয়াছে কিনা; হইয়া থাকিলে, তাহাদের নাম কি এবং তাহারা Fellowship পাওয়ার পূর্বে কি কাজ করিতেন?

জনাব আব্দুল মান্নান : মনোনীত প্রার্থীদের নাম ও পদ নিম্নে দেওয়া হলো—

(১)

(ক) ডা: আহমেদ আলী, এ.ডি.এইচ.এস. (ম্যালেরিওলজি), মূল প্রার্থী।

(খ) ডা: সুব্রত চাকমা, ডিভিশনাল ম্যালেরিয়া ইরিডিকেশন অফিসার, কুমিল্লা, বিকল্প

(২) (নামগুলি লেখা হলো না।)

(৩) ডা: জোয়ারদার আবুল কাসেম, এ্যাসিসট্যান্ট ডিরেক্টর অফ হেল্থ সার্ভিসেস্ (স্মল পকস্), ঢাকা।

মনোনীত সকল প্রার্থীগণই উল্লেখিত Fellowship-এর জন্য মনোনীত হইবার পূর্ব হইতেই উল্লেখিত স্ব স্ব কাজ করিয়া আসিতেছেন।

বিষয় : শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল

শ্রী লারমা : স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (স্বাস্থ্য বিভাগ) মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি

(ক) শেরে-ই-বাংলা নগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালটিকে আরও সম্প্রসারণ করা হইবে কিনা;

(খ) শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর জন্য ৬ শত বেড, স্কুল অফ ট্রোপিক্যাল মেডিসিন এবং ক্যানসার রিচার্স ইনস্টিটিউট খোলার কোন পরিকল্পনা ছিল কিনা; থাকিলে, কবে উহা বাস্তবায়িত হইবে; এবং

(গ) শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের এক্স-রে বিভাগে কোন রেডিওলজিস্ট আছে কিনা; না থাকিলে, কোন রেডিওলজিষ্ট নিয়োগ করা হইবে কিনা; হইলে, কবে নিয়োগ করা হইবে?

জনাব আব্দুল মান্নান : (ক) হ্যাঁ।

(খ) ছিল। পর্যায়ক্রমে বাস্তবায়নের ব্যবস্থা করা হচ্ছে।

(গ) আছে। প্রশ্ন উঠে না।

বিষয় : অর্থোপেডিক হাসপাতাল

শ্রী লারমা : স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (স্বাস্থ্য বিভাগ) মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি— শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ভবনে অবস্থিত অর্থোপেডিক হাসপাতালটির জন্য একটি পৃথক ভবন তৈয়ার করার কোন পরিকল্পনা সরকারের আছে কিনা; থাকিলে, কবে নাগাদ উহা বাস্তবায়িত হইবে?

জনাব আব্দুল মান্নান : আছে। পরিকল্পনা অনুযায়ী ১৯৭৭-৭৮ সালে।

প্রসঙ্গ:এমএন লারমা, জুম্ম, পার্বত্য চট্টগ্রাম, মানবেন্দ্র নারায়ণ লারমা

জুমজার্নালে প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন - jumjournal@gmail.com এই ঠিকানায়।

আরও কিছু লেখা