Jumjournal Logo

জাতীয় সংসদে এম এন লারমা: শ্রমিক প্রশিক্ষণ (২৫ জুন, ১৯৭৪)

Last updated Sep 23rd, 2026

1

Featured image

উৎস: বাংলাদেশ জাতীয় সংসদের বিতর্ক — খণ্ড ২ সংখ্যা ১৫
তারিখ: মঙ্গলবার, ২৫ জুন, ১৯৭৪
বিষয়: শ্রমিক প্রশিক্ষণ


শ্রী লারমা : মাননীয়া প্রতিমন্ত্রী (খ) প্রশ্নের (সমাজতান্ত্রিক দেশে প্রশিক্ষণের জন্য শ্রমিক পাঠানো হয়েছে কিনা) উত্তরে বলেছেন, ‘প্রশিক্ষণে যোগদানের জন্য মোট ৯২ জন শ্রমিক-প্রতিনিধিকে পাঠানো হইয়াছে। বিস্তারিত বিবরণ সংযোজিত তালিকায় আছে।’ এখানে তালিকা অনুযায়ী দেখা যায় যে, জাতীয় শ্রমিক লীগ ও ট্রেড ইউনিয়নের কেন্দ্র এই দুইটা প্রতিষ্ঠানের প্রতিনিধিকেই কেবল পাঠানো হয়েছে। প্রতিমন্ত্ৰী মহোদয়া বলবেন কি, এই দুইটা শ্রমিক সংগঠন ছাড়া বাংলাদেশে অন্য কোন শ্রমিক সংগঠন রয়েছে কিনা? যদি থাকে, তাহলে ট্রেনিঙে পাঠানো হয়নি কেন?

বেগম নূরজাহান মুরশিদ : তাদেরও পাঠানো হবে।

প্রসঙ্গ:এমএন লারমা, জুম্ম, পার্বত্য চট্টগ্রাম, মানবেন্দ্র নারায়ণ লারমা

জুমজার্নালে প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন - jumjournal@gmail.com এই ঠিকানায়।

আরও কিছু লেখা