Jumjournal Logo
রাঙামাটি · খাগড়াছড়ি · বান্দরবান

এক ব্যাগ রক্তে
ফিরে আসে একটি জীবন

পাহাড়ের তিন জেলার মানুষ, একে অপরের জন্য। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে কাউকে যেন আর ফেসবুকে পোস্ট দিয়ে অপেক্ষা করতে না হয় — কাছের, প্রস্তুত রক্তদাতা এক জায়গায়।

—নিবন্ধিত রক্তদাতা
—এখনই দিতে পারবেন
—মোট রক্তদান
এখন কোন গ্রুপ পাওয়া যাবে

আপনার গ্রুপে চাপ দিন

তিনটি ধাপ

যেভাবে কাজ করে

১

দাতা হিসেবে নাম লেখান

দুই মিনিটের ফর্ম। শেষ কবে রক্ত দিয়েছেন সেটা দিলেই হিসাব হয়ে যায় — পুরুষ ৩ মাস, নারী ৪ মাস পর আপনি আবার আপনা থেকেই “প্রস্তুত” তালিকায় চলে আসবেন।

২

যার দরকার, সে খোঁজে

গ্রুপ আর উপজেলা বেছে নিলে কাছের প্রস্তুত দাতারা আগে আসেন। নম্বর দেখতে আগে একটি অঙ্গীকার করতে হয় — তাই আপনার নম্বর বিজ্ঞাপনের তালিকায় যায় না।

৩

রক্ত দিয়ে এক চাপে জানান

“আজ রক্ত দিয়েছি” চাপলেই আপনার বিরতি শুরু হয়, কেউ আর অযথা ফোন করে না। পরের দানের দিনটি ফোনের ক্যালেন্ডারেও বসিয়ে নিতে পারেন।

কেন রক্ত দেবেন

থ্যালাসেমিয়ার শিশু, প্রসবের সময় মা, পাহাড়ি পথে দুর্ঘটনায় পড়া মানুষ — তাঁদের কেউ রক্তের জন্য টাকা চান না, চান একজন মানুষ। সেই মানুষটি আপনিও হতে পারেন।

রক্ত কারখানায় তৈরি হয় না — একজনের শরীর থেকেই আরেকজনের শরীরে যায়।
শরীরের রক্তের ১০ ভাগেরও কমএকবারে সাধারণত ৩৫০–৪৫০ মিলিলিটার নেওয়া হয়; একজন প্রাপ্তবয়স্কের শরীরে থাকে প্রায় ৫ লিটার।
সুই থেকে বিস্কুট — ঘণ্টাখানেকরক্ত নেওয়ায় লাগে ১০ মিনিটের মতো, বাকিটা নিবন্ধন, ছোট্ট স্বাস্থ্য-পরীক্ষা আর বিশ্রাম।
এক ব্যাগ, একাধিক জীবনএক ব্যাগ রক্ত ভেঙে লোহিত কণিকা, প্লাজমা আর প্লাটিলেট আলাদা করে তিনজন রোগীর কাজে লাগানো যায়।
শরীর নিজেই পূরণ করে নেয়জলীয় অংশ ফিরে আসে এক-দুই দিনে, লোহিত কণিকা কয়েক সপ্তাহে — তাই পরের দানের আগে এই বিরতি।
৩০ সেকেন্ডের পরীক্ষা

আমি কি আজ রক্ত দিতে পারব?

প্রতিটি প্রশ্নে “হ্যাঁ” বা “না” চাপুন। চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় ব্লাড ব্যাংকের চিকিৎসকের — এটি শুধু নিজেকে আগে থেকে যাচাই করে নেওয়া।

আপনার বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে?

ওজন ৪৫ কেজি বা তার বেশি?

শেষ দানের পর ৩ মাস (নারী হলে ৪ মাস) পেরিয়েছে, বা আগে কখনো দেননি?

গত এক সপ্তাহে জ্বর, কাশি বা অ্যান্টিবায়োটিক খেয়েছেন?

সম্প্রতি ম্যালেরিয়া, জন্ডিস, বড় অস্ত্রোপচার বা নতুন ট্যাটু হয়েছে?

(নারীদের জন্য) এখন গর্ভবতী, বা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন?

হেপাটাইটিস বি/সি, এইচআইভি বা রক্তবাহিত কোনো রোগ আছে?

ভয় নয়, তথ্য

সাধারণ প্রশ্ন

রক্ত দিলে কি শরীর দুর্বল হয়ে যায়?

সুস্থ মানুষের ক্ষেত্রে না। দানের পর ১০–১৫ মিনিট বিশ্রাম নিন, পানি আর হালকা খাবার খান, সেদিন ভারী কাজ বা কড়া রোদে লম্বা পথ এড়িয়ে চলুন। পরদিন থেকে স্বাভাবিক কাজ।

সুই থেকে কোনো রোগ ছড়ানোর ভয় আছে?

প্রতিবার নতুন, জীবাণুমুক্ত, একবার-ব্যবহারের সুই ও ব্যাগ ব্যবহার হয় এবং পরে ফেলে দেওয়া হয়। দাতার শরীরে কিছু ঢোকে না। নিশ্চিন্ত থাকতে স্বীকৃত হাসপাতাল বা ব্লাড ব্যাংকে দিন।

আমার ফোন নম্বর কি সবাই দেখতে পাবে?

না। তালিকায় কারো নম্বর থাকে না। কেউ “কল করুন” চাপলে আগে অঙ্গীকার করতে হয় যে শুধু রক্তের প্রয়োজনেই ফোন করবেন, আর একজন এক ঘণ্টায় অল্প কয়েকটির বেশি নম্বর দেখতে পারেন না। চাইলে যেকোনো সময় “বিরতিতে” রাখতে বা নিজের তথ্য মুছে দিতে পারেন।

রক্ত দেওয়ার পর তালিকায় কী হয়?

তিনভাবে জানা যায়: আপনি নিজে “আমার কার্ড”-এ “আজ রক্ত দিয়েছি” চাপলে; যে রোগীর পরিবার রক্ত পেলেন তাঁরা অনুরোধ বন্ধের সময় আপনার নাম বেছে নিলে; বা কোনো অনুরোধে ফোন করার পর সাইট আপনাকে জিজ্ঞেস করলে আর আপনি “হ্যাঁ” বললে। তারপর আপনার নামের পাশে লেখা থাকে “আর ৯০ দিন” (নারী হলে ১২০), প্রতিদিন নিজে থেকেই কমে, আর শেষ দিনে আপনি আবার “প্রস্তুত” তালিকায় চলে আসেন — কাউকে কিছু করতে হয় না। পরিবারের জানানোটা ভুল হলে আপনি এক চাপে “না, দিইনি” বলে সঙ্গে সঙ্গে আবার তালিকায় ফিরতে পারেন।

রক্ত দিতে কি টাকা দিতে বা নিতে হয়?

না। এখানে রক্তদান পুরোপুরি স্বেচ্ছায় ও বিনামূল্যে। রোগীর পরিবার যাতায়াতে সাহায্য করতে পারেন, কিন্তু রক্ত কেনাবেচা হয় না। কেউ টাকা চাইলে সিএইচটি অনলাইন ব্লাড নেটওয়ার্কের ফেসবুক গ্রুপে জানান।

দূরের উপজেলায় থাকি — তবুও কি নাম দেব?

অবশ্যই। দূরের উপজেলায় হঠাৎ রক্তের দরকার হলে কাছের দাতা খুঁজে পাওয়াই সবচেয়ে কঠিন — শহর থেকে কেউ পৌঁছানোর আগেই সময় ফুরিয়ে যায়। আপনার নাম ওই এলাকার কারো সবচেয়ে কাছের ভরসা হতে পারে।

সিএইচটি অনলাইন ব্লাড নেটওয়ার্ক × জুমজার্নাল

সিএইচটি অনলাইন ব্লাড নেটওয়ার্কের স্বেচ্ছাসেবীদের উদ্যোগ, জুমজার্নালের সঙ্গে যৌথভাবে। সংগঠকেরা নতুন দাতাদের ফোন করে যাচাই করেন — যাচাই হলে নামের পাশে নীল চিহ্ন বসে। রক্তদান সবসময় বিনামূল্যে; কেউ টাকা চাইলে গ্রুপে জানান।

ফেসবুক গ্রুপে যুক্ত হোন