Jumjournal Logo

জুমজার্নাল · আমাদের সম্পর্কে

সাংস্কৃতিক স্মৃতির মালিক সেই মানুষ, যারা তা বহন করেন

জুমজার্নাল একটি অলাভজনক ডিজিটাল প্ল্যাটফর্ম — আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি, ভাষা, ইতিহাস, শিল্প ও দৈনন্দিন জীবন নথিবদ্ধ করা, সংরক্ষণ করা এবং সবার কাছে উন্মুক্ত করে দেওয়াই আমাদের কাজ।

পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশ · jumjournal.com

বিশেষভাবে পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে জুমজার্নাল চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, বম, খুমি এবং অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর জীবন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে একটি জীবন্ত ডিজিটাল আর্কাইভে সংরক্ষণে কাজ করে।

গল্প, আলোকচিত্র, সংগীত, সাহিত্য, মৌখিক ইতিহাস, গবেষণা এবং মানুষের নিজস্ব কণ্ঠ — এসবের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সাংস্কৃতিক স্মৃতি ও অভিজ্ঞতাগুলোকে ধরে রাখতে চাই।

আর্কাইভে এখন

সবকিছু বিনামূল্যে, কোনো সাবস্ক্রিপশন ছাড়া, কোনো বিজ্ঞাপন ছাড়া। আমরা এখান থেকে কোনো আয় করি না।

যাদের নিয়ে এই আর্কাইভ

পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী জনগোষ্ঠীগুলো — এবং বাংলাদেশ ও পৃথিবীর অন্যান্য আদিবাসী সম্প্রদায়, ধীরে ধীরে।

কী সংগ্রহ করা হয়

গল্প ও সাহিত্য

লেখা, অনুবাদ, কবিতা আর স্মৃতিকথা — যা না লিখলে হারিয়ে যেত।

আলোকচিত্র

মানুষ, জমি, উৎসব আর দৈনন্দিন জীবনের ছবি।

সংগীত

বিভিন্ন জনগোষ্ঠীর গান, সুর আর শিল্পীদের রেকর্ডিং।

মৌখিক ইতিহাস

প্রবীণদের কণ্ঠে বলা কথা, যা কোনো বইয়ে নেই।

গবেষণা ও নথি

বই, দলিল, প্রতিবেদন — বিনামূল্যে, সবার জন্য উন্মুক্ত।

মানুষের নিজস্ব কণ্ঠ

সম্প্রদায়ের মানুষ নিজেরা যা বলতে চান, নিজের ভাষায়।

আমরা বিশ্বাস করি, সাংস্কৃতিক স্মৃতির প্রকৃত মালিক সেইসব মানুষ ও সম্প্রদায়, যারা এই সংস্কৃতি সৃষ্টি করেন, ধারণ করেন এবং প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে নিয়ে যান।

জুমজার্নালের কাজ হলো সেই স্মৃতিকে সংরক্ষণ করা, সবার কাছে সহজলভ্য করে তোলা, এবং ভবিষ্যৎ প্রজন্মকে তাদের শেকড়, পরিচয় ও ইতিহাসের সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়া।

কোথা থেকে শুরু করবেন

বাংলা ব্লগ

লেখা ও প্রবন্ধ

আমাদের লক্ষ্য, পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রকল্পের বিস্তারিত আছে মিশন ও ভিশন পাতায়।

In English

Jumjournal is a nonprofit digital platform dedicated to documenting, preserving, and promoting the cultures, languages, histories, arts, knowledge, and everyday lives of Indigenous communities.

With a special focus on the Chittagong Hill Tracts, Jumjournal works to create a living digital archive of communities including Chakma, Marma, Tripura, Mro, Bawm, Khumi and others — through stories, photographs, music, literature, oral histories, research, and community voices.

We believe cultural memory belongs to the communities who create and carry it. Jumjournal exists to preserve that memory, make it accessible, and help future generations discover where they come from.

আপনার কাছে কিছু আছে, যা রেখে যাওয়া দরকার?

পুরনো ছবি, রেকর্ডিং, বই, পাণ্ডুলিপি, কিংবা শুধু একটা গল্প — আমাদের পাঠান। আমরা সেটি বিনামূল্যে, আপনার নামে, সবার জন্য উন্মুক্ত রাখব।

jumjournal@gmail.com