Jumjournal Logo

জাতীয় সংসদে এম এন লারমা: সংসদে বাইবেল পাঠের দাবি (১৫ জানুয়ারি, ১৯৭৪)

Last updated Sep 23rd, 2026

2

Featured image

উৎস: বাংলাদেশ জাতীয় সংসদের বিতর্ক — খণ্ড ১ সংখ্যা ১
তারিখ: মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ১৯৭৪
বিষয়: বৈধতার প্রশ্ন (অধিবেশনের প্রারম্ভে বাইবেল পাঠের জন্য পুনঃদৃষ্টি আকর্ষণ)


শ্রী লারমা : Point of order মাননীয় স্পিকার সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করে এই মহান জাতীয় সংসদে শুধু একটি দৃষ্টান্ত পেশ করব। সেটা হল, আমাদের সংবিধান অনুসারে যারা বাংলাদেশের নাগরিক তারা ধর্মীয় অধিকার পাবে। তাই আমি আপনার আকর্ষণ করে বলছি যে, আজকে এই মহান জাতীয় সংসদে পবিত্র কোরান তেলওয়াত, গীতা পাঠ এবং ত্রিপিটক পাঠ হল বটে কিন্তু খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বাইবেল পাঠ করা কেন হল না? বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছে। খ্রিষ্টানরাও বাংলাদেশের নাগরিক। তাই ইসলাম ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের মত বাংলাদেশের খ্রিষ্টান নাগরিকদেরও জাতীয় সংসদে ধর্মীয় অধিকার আছে। সেদিকে আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি আবেদন রেখে গেলাম।

শ্রী মনোরঞ্জন ধর : বন্ধু শ্রী লারমা যে ভাবাবেগ প্রকাশ করেছেন, তা আমরা খুবই হৃদয়ঙ্গম করছি এবং তাঁর প্রস্তাব গ্রহণ করছি। ভবিষ্যতে ইহা বাস্তবায়িত হবে।

প্রসঙ্গ:এমএন লারমা, জুম্ম, পার্বত্য চট্টগ্রাম, মানবেন্দ্র নারায়ণ লারমা

জুমজার্নালে প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন - jumjournal@gmail.com এই ঠিকানায়।

আরও কিছু লেখা