Jumjournal Logo
← সব কুইজ

কুইজ স্কোরবোর্ড

নিজের জাতি, ভাষা আর ইতিহাস নিয়ে কে কতটা জানেন, এই তালিকাটা তারই। নাম তুললে প্রতিটি কুইজ একবার করে গোনা হয়, ঘড়ি ধরে। কুইজ খেলতে অবশ্য কোনো অ্যাকাউন্ট লাগে না, আগেও লাগত না।

সপ্তাহের পুরস্কার

প্রতি সপ্তাহে তালিকার উপরের দিকের কয়েকজনকে মোবাইল রিচার্জ বা ইন্টারনেট ডেটা প্যাক দেওয়া হয়।

পেতে হলে প্রোফাইলে একটা মোবাইল নম্বর থাকতে হবে। নম্বরটা তালিকায় কখনো দেখানো হয় না, কেবল রিচার্জ পাঠাতে ব্যবহার করা হয়।

সপ্তাহ শনিবার থেকে শুক্রবার।

এক মুহূর্ত…

তালিকা আসছে…

ধাপগুলো

মোট পয়েন্টের অনুপাতে ধাপ বদলায়, তাই নতুন কুইজ যোগ হলে কারো ধাপ আপনা থেকে নেমে যায় না।

নবাগতপাঠকঅনুসন্ধানীজানাশোনাবিশেষজ্ঞপণ্ডিতআর্কাইভিস্ট

কীভাবে গোনা হয়

প্রতিটি কুইজ একবারই গোনা হয়, তাই বারবার খেলে পয়েন্ট বাড়ানো যায় না। প্রশ্ন আসে একটা করে, উত্তরগুলোর ক্রম প্রত্যেকের জন্য আলাদা, আর প্রতিটি প্রশ্নে ৪৫ সেকেন্ড। সমান পয়েন্ট হলে যিনি কম সময় নিয়েছেন তিনি আগে। “নিজেকে” ধরনের কুইজগুলো তালিকায় নেই — ওগুলোয় ঠিক-ভুল নেই, আর মানুষকে নিজের সংস্কৃতির নম্বর দিয়ে সাজানোর জন্য ওগুলো বানানো হয়নি।